স্বপ্ন আর সমাজের মুখোমুখিতে স্বপ্নের নির্মম খুন হয় ...........বিচার হয়না খুনের , দাম পায়না স্বপ্ন .....

Published on HivePostify by @mariumsehri · Sun Sep 06 2026

মানুষ বেঁচে থাকে স্বপ্নতে, ভালোবাসায় আর আলিঙ্গনে......আর লেখকেরা কিসে বেঁচে থাকে ? সুন্দর গল্পে ? লিখতে গেলে নাকি অনেক মন খারাপ লাগে নয়তো অনেক আনন্দ থাকা লাগে মনের গভীরে। যদি মন ভালো-খারাপ কিছুই না থাকে তাহলে লেখক - লেখিকারা কি লিখেনা ?

আচ্ছা ..... মন খারাপের যদি রং দেয়া যেত তাহলে তার রং কি হতো ? সাদা ? কালো ? নাকি ধূসর ? আসে পাশে এতো রং অথচ উজ্জ্বল রঙগুলো বিদঘুটে লাগে কেন ?!! সাদা রঙকে এতো আপন লাগে কেন ?! কাফনের কাপড় সাদা হয় বলে নাকি সাদাটে দাগের ভয়াবহতা টের পাওয়া যায় বলে?! উত্তরবিহীন প্রশ্নগুলো মনের ভিতরে নিস্তেজ হয়ে যাওয়া মৃত প্রায় স্বপ্নের মতন .....হয়তো উত্তর আছে তবে ভিত্তি নেই নয়তো ভিত্তি আছে উত্তর নেই .......!

মানুষ আছে , নিজের কেউ নেই এই বাস্তবতা তীব্র ব্যাথার তবে মজারও । নিজের স্বপ্ন কেবল নিজের , এর পূরণের দায়িত্বও নিজের , স্বপ্ন পূরণের অংশীদার কেবল নিজেই ......আবার ব্যাপারগুলো অন্যভাবে উপলব্ধি করলেই একাকিত্বে রাতের ঘুম হারাবে , শরীর খারাপ হয়ে যাবে , স্বপ্নের মৃত্যু হবে ....নিজে একা তার মানে বাগানে ফুটে থাকা নানা ধরণের গোলাপি ফুলের মাঝে একটা একলা ফুটে থাকা সাদা ফুল ....আর নিজেকে অনেকের সাথে মিলিয়ে ফেলা মানে বাগানে ফুটে থাকা নানা ধরণের গোলাপি ফুলের সারিতে দাঁড়িয়ে থাকা অভিন্ন একজন !

>>স্বপ্ন আর সমাজের মুখোমুখিতে স্বপ্নের নির্মম খুন হয় । খুনিরা কাফন কেনে , সমাজ দাফন দেয় ! বিচার হয়না খুনের , দাম পা���না স্বপ্ন .....

আজকাল এতো মেকিতা .....সত্য মিথ্যা বুঝা দ্বায় ! ভালোবাসি বলে ভালোবাসেনা ......এইতো আসছি বলে আর আসেনা .....অথচ একা বাঁচতে শিখছি বলে আর বাঁচেনা ! নানা ধরণের রঙের অট্টালিকা তৈরী করে সামান্য কাফনে দাফন হয়ে যায় ! কি মিথ্যাচার .....আহা কি মিথ্যাচার .....সাদাতে যে দাগ লেগে যায় বড্ড জলদি !

Tags: #hive-190212#thought#neoxian#story#freewriter#palnet#appreciator#bangla

View full post on HivePostify →

Join HivePostify — Pakistan's First Web3 Platform →